1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিকরা

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়েছে বাংলাদেশ। তাই সিরিজের ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

এ যেন স্পিন জাদু দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টেই বিজয়। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৩৯ রানে গুটিয়ে যায় উইন্ডিজরা।

বাংলাদেশের দেওয়া ২০৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই টাইগার স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন সুনীল আমব্রিস ও ওয়ারিক্যান। আমব্রিস ৪৩ ও ওয়ারিক্যান ৪১ রান করেন। হেটমায়ার (২৭) ছাড়া আর কেউ দেখেননি দুই অঙ্কের মুখ। টাইগারদের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন তাইজুল ইসলাম। সর্বোচ্চ ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তাইজুল ইসলাম। এ ছাড়া সাকিব তিন ও মিরাজ দুই উইকেট নেন।

সাকিবদের দ্বিতীয় ইনিংস থামল ১২৫ রানে, টার্গেট ২০৪

৭৮ রানের লিড নিয়েও ব্যাটসম্যানদের বিব্রতকর ব্যাটিংয়ে মাত্র ২০৪ রানের টার্গেট দিতে পারে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংস থামে ১২৫ রানে। সর্বোচ্চ ৩১ আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে। উইন্ডিজদের হয়ে বিশু নেন সর্বোচ্চ চার উইকেট। এ ছাড়া রোস্টন চেজ তিন ও ওয়ারিক্যান নেন দুই উইকেট।

প্রথম ইনিংসে উইন্ডিজরা অলআউট ২৪৬ রানে,৭৮ রানে এগিয়ে বাংলাদেশ

উইন্ডিজ সিরিজের চট্টগ্রাম টেস্টে আজ দ্বিতীয় দিন শুক্রবার বাংলাদেশের দেওয়া ৩২৪ রানের লিডে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৬৩ করে রান আসে হেটমায়ার ও ডওরিচের ব্যাট থেকে। শুরু থেকেই টাইগারদের স্পিন জাদুতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। অষ্টম বাংলাদেশি হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান নাঈম হাসান। এ ছাড়া সাকিব নেন তিন উইকেট।

প্রথম ইনিংসে ৩২৪ রানে থামল বাংলাদেশ
প্রথম ইনিংসে বাংলাদেশ থামে ৩২৪ রানে। আগের দিনের ৮ উইকেটে ৩১৫ রান নিয়ে আজ শুক্রবার দ্বিতীয় দিন ব্যাট করতে নামে বাংলাদেশ। মাত্র ৯ রান যোগ করে ৩২৪ রানে অলআউট হন সাকিব-মুশফিকরা। সর্বোচ্চ ১২০ রান আসে মুমিনুলের ব্যাট থেকে। এ ছাড়া তাইজুল ৩৯ ও সাকিব ৩৪ রান করেন। উইন্ডিজের হয়ে চার উইকেট করে নেন ওয়ারিকান ও গ্যাব্রিয়েল।

ম্যাচ প্রিভিউ
গত বৃহস্পতিবার ২২ তারিখ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাঈম হাসানের। চার স্পিনার ও এক পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মোকাবিলা করেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ ও লিটন দাস। খালেদের জায়গায় অভিষেক হয়েছে নাঈমের এবং লিটনের জায়গায় একাদশে ফিরেছেন সৌম্য সরকার। সাকিব দলে ফেরায় জায়গা হয়নি জিম্বাবুয়ে সিরিজে চমৎকার খেলা আরিফুল হকের।

বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ দল :
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, সুনীল আমব্রিস, শেন ডাউরিচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান, শ্যানন গ্যাব্রিয়েল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft