1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ঐক্যফ্রন্ট ব্যর্থ হবে, সংলাপ আমি একলা করবো: এরশাদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ জাতীয় ঐক্যফ্রন্টের যে সংলাপ হওয়ার কথা, তার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তিনি বলেছেন, ‘তাদের সাত দফা দাবির কোনোটিও মানা সম্ভব নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ চান, সংসদ ভেঙে দিতে চান, এসব দাবির কোনোটিই মেনে নেওয়া সম্ভব নয়। ফলে সংলাপ ব্যর্থ হবে।’

তিনি বলেন, ‘সংলাপ আমি একলা করবো, দু-চারজন করবো। ২১ জন মানুষকে নিয়ে সংলাপ করা যায় না। ঐক্যফ্রন্ট যে দাবি দিয়েছে শেখ হাসিনা তা মানবেন না। সংবিধান মতে দাবিগুলো মানা সম্ভব নয়।’

বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘শেখ হাসিনা কি পদ্যত্যাগ করবেন? এ রকম অনেক অসাংবিধানিক দাবি তারা করেছে যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।’

এরশাদ বলেন, ‘বিএনপি এখন নেতাবিহীন। তাদের চেয়ারপারসন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে, তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে অবস্থান করছেন। এখন ড. কামালকে নিয়ে তারা ঐক্যফ্রন্ট করেছে। বিএনপি আদৌ নির্বাচনে অংশ নেবে কিনা সে নিয়েও সন্দেহ রয়েছে।’

তিনি বলেন, ‘দেশে এখন যতই রাজনৈতিক দল থাকুক না কেন, একমাত্র জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে আর বিএনপি নিজেদের অস্তিত্ব সংকটে রয়েছে। ফলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। তবে আগামী নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে।’

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত অধ্যাদেশ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘ইভিএম সম্পর্কে আমি প্রথম থেকে আপত্তি জানিয়ে আসছি। কারণ ইভিএমের মাধ্যমে ভোট হলে সেই ভোটে কারচুপি করা সম্ভব। সে কারণে আমি আবারো ইভিএম ব্যবহার না করার জন্য সরকারকে অনুরোধ জানাবো।’

এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন এরশাদ। দলের নেতাকর্মীরা সেখানে ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি মোটর শোভাযাত্রাসহ রংপুর পর্যটন মোটেলে আসেন।

এ সময় মহানগর জাপা সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক ইয়াসির আহাম্মেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft