শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

এবার বাসার ছাদেও উদযাপন করা যাবে না থার্টিফার্স্ট নাইট

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় নির্বাচনের পরদিন হওয়ায় এবার বাসার ছাদেও থার্টিফার্স্ট নাইট উদযাপন করা যাবে না।

রোববার দুপুরে স্বরাষ্টমন্ত্রণালয়ে আইনশৃংখলা রক্ষাবাহিনীর সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে তিনি জানান।

তিনি বলেন, ‘৩০ তারিখ আমাদের সাধারণ নির্বাচন। সেটাকে লক্ষ্য রেখেই আমাদের নিরাপত্তা বাহিনী নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন। কাজেই আমরা নিরুৎসাহিত করছি কোন জায়গায় যেনো থার্টি ফাস্ট নাইট অনুষ্ঠান না হয়। এজন্য বিশেষ করে খোলা জায়গায় অনুষ্ঠান করা যাবে না। বাসার ছাদেও করা যাবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খৃষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিনে নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে সারা দেশের চার্চ। এছাড়া নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই আইনশৃংখলা রক্ষাবাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে নিরাপত্তা বাহিনীকে দেখতে চায়, ইসি যেখানে ব্যবস্থা চায়, নিরাপত্তা বাহিনী সেই ব্যবস্থাটাই করবে। সব ধরণের ব্যবস্থা করবে নিরাপত্তা বাহিনী।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft