1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

‘উচ্চ আদালতের রায়ে বিএনপির নির্বাচনে যাওয়া নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে’

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ১০৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘উচ্চ আদালতের রায়ের পরে বিএনপির নির্বাচনে যাওয়া নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আওয়ামী লীগের কোন প্রার্থী যদি এই রায়ের আওতায় পরে তারাও নির্বাচন করতে পারবেন না।’

বুধবার এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে ওবায়দুল কাদের বিএনপির মনোনয়ন প্রদান অনুষ্ঠানে বলেন, তাদের দলীয় মহাসচিবের কান্নাই প্রমাণ করে তারা জনবিচ্ছিন্ন। তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়।

তিনি এ সময় আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে দলছুট নেতাদের ভিড়িয়ে বিএনপির ভাঙ্গা হাট জমেনি, বরং দূর্বল হয়েছে ও জনসমর্থন কমেছে।

ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের মনোনয়নপত্র জমাদান শেষে এ কথা বলেন।

তিনি বলেন, শুধু নোয়াখালীতে নয়, সারা দেশেই নৌকার জোয়ার বইছে। দলছুট ও জনবিচ্ছিন্ন নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মিলিয়ে অপতৎপরতা চালাক, কোন লাভ হবে না। তারা তাদের ভাঙ্গা হাট আর জমাতে পারবে না।

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নির্বাচন কমিশনের পদত্যাগের দাবী বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ১ মাস আগে এ ধরনের দাবির অর্থ হল নির্বাচন নয়, নির্বাচন বানচাল করা।

ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তিনি গতকাল দলীয় নেতাকর্মীদের নিয়ে শো-ডাউন করে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করেছেন। কিন্তু আমি তা করিনি। আমি আমার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে এখানে এসেছি। সরকারী কোন কিছুই ব্যবহার করিনি। এটা কি লেভেল প্লেইং ফিল্ড নয়?

ওবায়দুল কাদের বলেন, আগামী ৩০ ডিসেম্বরে নৌকা ভাসতে ভাসতে বিজয়ের মাসে বিজয়ের বন্দরে পৌঁছাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft