1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ইন্টারনেট ও স্কাইপ বন্ধ করেও ঠেকানো গেল না তারেককে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেও ঠেকানো গেল না তারেক রহমানকে।

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে তৃতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে বিকল্প ব্যবস্থায় অন্য অ্যাপের ভিডিও কলের মাধ্যমে তারেক রহমান যুক্ত হয়েছেন বলে সাক্ষাৎকার দিয়ে আসা মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়।

এর আগে তারেক রহমানের সাক্ষাৎকারের জেরে রাতে হঠাৎ বাংলাদেশ স্কাইপ বন্ধ করে দেয়া হয়। চেয়ারপারসনের কার্যালয়ের ইন্টারনেটও বিচ্ছিন্ন করে দেয়া হয়।

চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। দুপুর আড়াইটার পর কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হয়েছে।

গত রবিবার (১৮ নভেম্বর) রাজশাহী ও রংপুরে বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া শুরু হয়। সেদিন থেকেই স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের নানা প্রশ্ন করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রসঙ্গত, দণ্ডপ্রাপ্ত হওয়ায় তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার নেয়ার বিষয়টি আদালত অবমাননা বলে নির্বাচন কমিশনকে (ইসি) লিখিত অভিযোগ করে আওয়ামী লীগ। তবে ইসি এ অভিযোগ নাকচ করে দেন।

নির্বাচন কমিশন তারেক রহমানের ভিডিও কনফারেন্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিষয়ে অপারগতা প্রকাশ করলে সোমবার রাতে বাংলাদেশে স্কাইপ বন্ধ করে দেয়া হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন করা হয় বলে অভিযোগ করে বিএনপি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft