1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দিলেন ট্রাম্প

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের জাহাজ আটকের পর থেকেই পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দিয়েছিল ওয়াশিংটন। সে হুমকি শুধু মৌখিকই ছিল। এবার সেটা লিখিত ভাবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক টুইট বার্তায় বৈঠক বাতিলের খবর নিশ্চিত করেন ট্রাম্প। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

আসন্ন জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক করবেন না উল্ল্যেখ করে ট্রাম্প বলেন, ‘ওই ঘটনার পর রাশিয়া থেকে জাহাজগুলো এবং নাবিকেরা এখনো ইউক্রেনে ফেরেনি। এই অবস্থায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করাটাই সব পক্ষের জন্য ভালো হবে।’ অথচ এর ঘণ্টাখানেক আগেই সাংবাদিকদের কাছে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছিলেন ট্রাম্প।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আসন্ন জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিন বৈঠক হওয়ার কথা ছিল। এ দিকে ইউক্রেনের ‘জাহাজ আটক’ ইস্যুতে পুতিনকেই দুষছেন জার্মান চ্যান্সেলর মর্কেল। তিনি বলেন, রাশিয়া বিনা কারণে ইউক্রেনের জাহাজ ও নাবিকদের আটকে রেখেছে।

প্রসঙ্গত, গত রবিবার অবৈধভাবে রাশিয়ার জলসীমায় প্রবেশের অভিযোগে ইউক্রেনের দুইটি গানবোট ও একটি টাগবোট আটক করে রুশ বর্ডার গার্ড। জাহাজে থাকা নাবিকদেরও আটক করে রাশিয়া। এ ঘটনার পর থেকেই হোয়াইট হাউস থেকে পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের কথা উঠেছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft