1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

আ.লীগ প্রতিষ্ঠার পর মনোনয়ন ফরম বিতরণে রেকর্ড, বিক্রি ৪০২৩টি

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

নির্ধারিত সময় পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪ হাজার ২৩টি। আর এর বিপরীতে মনোনয়ন ফরম জমা হয়েছে প্রায় চার হাজার। মঙ্গলবারও মনোনয়ন জমা নেওয়া হবে তবে আর বিক্রি হবে না।

সোমবার রাতে সংবাদ সম্মলেন এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

এর আগে সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বুধবার সকাল এগারোটায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাতকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ দলীয় ফরম সংগ্রহকারীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে আ.লীগ প্রতিষ্ঠার পর মনোনয়ন ফরম বিক্রিতে বিক্রিতে এটাই সর্বোচ্চ রেকর্ড বলে দলীয় সূত্রে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft