1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

আমাদের দাবি-অভিযোগগুলো তুলে ধরেছি, তারা বিবেচনার কথা বলেছেন: ড. কামাল

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আবারো পেছানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনের সাথে ঐক্যফ্রন্ট বৈঠক করার পর নির্বাচন কমিশন জানিয়েছে এ বিষয়ে আরো আলোচনা করে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঐক্যফ্রন্টের নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সাংবাদিকদেরকে বলেন, ‘আমাদের যে দাবিগুলো ছিল, যে প্রশ্নগুলো ছিল, অভিযোগগুলো ছিল, সেগুলো আমরা তুলে ধরেছি। ইসি এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন। যাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশে হয়।’

আজকের এই বৈঠক থেকে কী ফল আশা করছেন- এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘সেটা আসলে বোঝা যাবে আমরা যেসব কথা বলেছি সেগুলোর সবগুলোর নোট নিয়েছেন তারা। অনেকগুলো কথার জবাবে বলেছেন, বিবেচনা করে আলোচনা করে, কি করা যায় সেটা তারা করবেন। পরে আমরা তা বুঝতে পারব।’

পরে পুরো বিষয় সাংবাদিকদের ব্রিফ করেনঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা নির্বাচন তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছি। তারা (নির্বাচন কমিশন) বলেছে, এটা বিবেচনা করে দেখবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন একেবারেই ইভিএম ব্যবহার করা যাবে না বলে জানিয়েছিলাম। তারা বলেছেন, তারা সব কেন্দ্রে বা বড় পরিসরে ব্যবহারের কথা চিন্তা করছেন না। তারা শুধু সিটি করপোরেশনগুলোতে সীমিত সংখ্যক ইভিএম ব্যবহার করার কথা চিন্তা করছেন। এটাও বলেছেন, আমরা যদি তাদের বোঝাতে পারি ইভিএম পদ্ধতি পুরোপুরিভাবে নিরাপদ নয়, সিকিউরড না তাহলে তাঁরা সেটাও বিবেচেনা করবেন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছিলাম। তারা বলেছেন, এটা আমরা ইতিমধ্যে চিন্তা করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতি কেন্দ্রে ব্যবহার করা যাবে কি না- এ ব্যাপারে তারা বিবেচনা করবেন। আমরা খালেদা জিয়ার মুক্তির কথা বলেছি। তাঁকে ছাড়া এটা ফলপ্রসূ হবে না। তারা বলেছেন তারা বিষয়টা দেখবেন। এর চাইতে বেশি কিছু বলেননি।’

এ ছাড়া জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনে রদবদল, হয়রানিমূলক মামলা, গায়েবি মামলার প্রত্যাহার, কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির ব্যাপারে ইসি তালিকা চেয়েছেন বলে ফখরুল জানান। আর এখন পুলিশ যাতে রাজনৈতিকভাবে কাউকে গ্রেপ্তার না করে সে বিষয়ে ইসির নির্দেশনা চেয়েছেন বলেও জানান বিএনপির মহাসচিব।

এ ছাড়া নির্বাচনী এজেন্টদের নিরাপত্তা, পর্যবেক্ষকদের বাধা থাকবে না বলে ইসি ঐক্যফ্রন্ট নেতাদের জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান মির্জা ফখরুল।

এ সময় বিএনপির মহাসচিব বলেন, ‘মোট কথা তারা সবই শুনেছেন, প্রত্যেকবারই শোনেন। কিন্তু কতটুকু বাস্তবায়ন করবেন তা জনগণ ও সাংবাদিকরা দেখবেন। তাঁরা যদি সত্যিকারের দায়িত্ব পালন করেন, তাহলে অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে পারে। আর আমাদের বিরোধী দলের নির্বাচনে টিকে থাকাটা তাদের আচরণের ওপর নির্ভর করছে।’

বুধবার নয়াপল্টনে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে জানতে চাওয়া হলে ফখরুল বলেন, ‘নির্বাচনে টিকে থাকার প্রথম ধাপটা একেবারেই ভালো লক্ষণ নয়, শুভলক্ষণ নয়। আমি ভাই সামগ্রিকভাবে কথা বলে দেই, আমাদের থাকা না থাকাটা নির্ভর করছে নির্বাচন কমিশন ও বর্তমানে যে নির্বাচনকালীন সরকার রয়েছে তাদের আচরণের ওপর।’

এ ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবহার করে নির্বাচনী প্রচারণা সম্পর্কে বৈঠকে কথা হয়েছে বলেও ফখরুল জানান। এ বিষয়টিও দেখবে বলে জানিয়েছে ইসি।

ইসির সঙ্গে আজকের আলোচনায় অংশ নেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমদ প্রমুখ।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft