1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

আপিল চলাকালে নির্বাচনে অংশ গ্রহণ নয়, হাইকোর্টের আদেশ বহাল

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

দুই বছরের বেশি দণ্ডিত ব্যক্তি আপিল চলাকালেও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, সেটি বহাল রেখেছেন আপিল বিভাগ।

ফলে দুর্নীতির দায়ে দণ্ডিত কোনো ব্যক্তির সাজা আপিলে স্থগিত বা বাতিল না হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিলের বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতির দায়ে দণ্ডিত কোনো ব্যক্তি পুরোপুরি খালাস না হওয়া পর্যন্ত নির্বাচনে কেউ অংশ নিতে পারবেন না বলে মঙ্গলবার আদেশ দেন হাইকোর্ট।

বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৫ নেতার পৃথক মামলার শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

ফলে জাহিদ হোসেন-আমানসহ ৫ নেতার নির্বাচনে অংশ নেয়ার পথ বন্ধ হয়ে যায়। তারা প্রত্যেকই দুই বছরের বেশি দণ্ডিত।

এ আদেশের বিরুদ্ধে আপিল করেন জাহিদ হোসেন। ওই আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আজ এ রায় দিলেন।

গতকাল রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল- বিচারিক আদালতে কারও বিরুদ্ধে দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকাবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবেন না। যতক্ষণ না আপিল বিভাগ ওই রায় বাতিল বা স্থগিত করে জামিন না দেন।

এ আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবারই আপিল করেন বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ। পরে চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চ পাঠিয়ে দেন। পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রায় দিল।

এ রায়ের ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও নির্বাচনে অংশ নেয়ার পথ রুদ্ধ হয়ে গেল। কারণ খালেদা জিয়া দুর্নীতির দুটি মামলায় ১৭ বছর দণ্ডিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft