1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গাইবান্ধায় ইমেজ প্লাস প্রকল্পের র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে গাইবান্ধার বেসরকারি সংস্থা এসকেএস ফাউডেশনের ইমেজ প্লাস প্রকল্পের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেন শতাধীক বিবাহিত কিশোরী, তাদের শ্বশুড়-শাশুড়ি ও স্বামী। এর আগে বেলা ১১টায় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বালুয়া বাজার প্রদক্ষিণ শেষে আবারও ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ইউপি সদস্য শফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য শাহীন মিয়া ও সংরক্ষিত আসনের সদস্য সাবিনা ইয়াসমিন, ইমেজ প্লাস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কানিজ হুসনা আফরোজা পলি, সিভিল সোসাইটি ফোরামের সদস্য অঞ্জলী রানী দেবী, শিরিন আকতার ও আফরোজা লুনা, বিবাহিত কিশোরী শাবানা আক্তার, বিবাহিত কিশোরীর স্বামী বেলাল হোসেন, শাশুড়ী মনোয়ারা বেগম ও চেঞ্জমেকার দীপ্তি রানী প্রমুখ।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে মীম ও নৃত্য পরিবেশন করে অনুপমা রানী দিশা। এ ছাড়া যৌতুক, বাল্য বিয়ে ও নারী নির্যাতন রোধে কুলসুমের সংসার নাটিকায় অংশ নেন আরজিনা, রাসু, বেলাল, শাকিল, মারুফা, শিখা, রিমি, বিথী ও দীপ্তি রানী।

উল্লেখ্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft