1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আটক প্রিন্সকে মুক্তি দিল সৌদি

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের কঠোর সমালোচক প্রিন্স খালিদ বিন তালালকে কারাগার থেকে মুক্তি দিয়েছে সৌদি সরকার।

ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে যখন সারা বিশ্বের তোলপাড় চলছে তখন এই মুক্তির ঘটনা ঘটলো। খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি সরকার মারাত্মক চাপের মুখে রয়েছে।

রাজ পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার খালিদ বিন তালালকে মুক্তি দেয়া হয়। তিনি হচ্ছেন ধনকুবের প্রিন্স ওয়ালিদ বিন তালালের ভাই।

তালাল পরিবারের অন্তত তিনজন আত্মীয় সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া পোস্টে প্রিন্স খালিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

খালিদের ভাইঝি রিম বিনতে আল-ওয়ালিদ মুক্ত প্রিন্সের একটি ছবি শেয়ার করে তার চাচার মুক্তি এবং নিরাপত্তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।

তবে প্রিন্স খালিদের মুক্তির বিষয়টি সৌদি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয় নি। সৌদি আরবের বহুসংখ্যক যুবরাজ, সাবেক মন্ত্রী এবং ধনকুবেরকে আটকের সমলোচনা করায় ১১ মাস আগে প্রিন্স খালিদ বিন তালালকেও আটক করা হয়।

অনেকটা গণ-আটকের শিকার হয়েছিলেন খালিদের ভাই ধনকুবের ওয়ালিদ বিন তালাল। তাকে দুর্নীতিবাজদের নেতা বলে সে সময় আখ্যা দিয়েছিলেন যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft