
নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে অত্যাচার-নির্যাতন করে না, দেশ উন্নয়ন করে। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকেল ৪টার কিছু সময় আগে জনসভা মঞ্চে গিয়ে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তার আগে তিনি মঞ্চের পাশে ১৯৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এই সভায় সভাপতিত্ব করবেন ময়মনিসংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। জুমার নামাজের পরপরই মঞ্চে ওঠেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। দুপুর ২টা থেকে কানায় কানায় ভরতে শুরু করে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ।
প্রধানমন্ত্রী সভাস্থলে আসার আগে জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল। সড়কজুড়ে নাচ-গান আর বাদ্য-বাজনা বাজিয়ে জনসভায় যোগ দিতে থাকে নেতাকর্মীদের স্রোত।