1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র নিলেন মাশরাফি

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন পত্র নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজের জেলা শহর নড়াইল-দুই আসনের জন্য কিছুক্ষণ আগে মনোনয়নপত্র কিনেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। খবর বিবিসির।

২০১৮ সালেই এপ্রিল মাসে সংবাদ মাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে রাজনীতি করার ব্যাপারে সুনির্দিষ্ট কিছু না বললেও তিনি বলেছিলেন, সুযোগ পেলে মানুষকে সহযোগিতা করতে চান তিনি।

মাশরাফি বিন মর্তুজার বাড়ি নড়াইলে তার নিজের একটি সংগঠন আছে যার নাম নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

এই দাতব্য সংস্থাটি নড়াইলের অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষদের সাহায্য করে থাকে বলে জানা যায়।

শৈশবে নড়াইলের চিত্রা নদীতে দাপিয়ে সময় কেটেছে মাশরাফির, মোটরসাইকেল নিয়ে বাড়তি উৎসাহ কাজ করে তার মধ্যে। এখনো ঢাকায় মোটরসাইকেলেই চলাফেরা করেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।

ক্রিকেট ক্যারিয়ারের বাইরেও মাশরাফির ডানপিটে স্বভাব এবং তার নেতৃত্ব মিলিয়ে ভক্তদের অনেকের কাছে ক্রিকেটের বাইরেও একটা ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

তবে জাতীয় দলে খেলোয়াড় থাকা অবস্থাতেই নির্বাচনে যাওয়ার এই উদ্যোগ নিলেন ওয়ানডে দলের অধিনায়ক।

চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও টুয়েন্টি উইকেট শিকারি মাশরাফি বিন মর্তুজা। এবারে আবাহনী দলের হয়ে খেলছেন তিনি।

অবশ্য তিনি বলছেন, জনপ্রিয় হবার আগের জীবনটাই তিনি বেশি উপভোগ করতেন। এই জীবনে অনেক দায়বদ্ধতা রয়েছে।

তার ভাষ্যে, ‘আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। বর্তমানে বিশ্বাস করি। হ্যাঁ, একটা সময় তো আসবেই যখন মনে হবে, তখনকারটা তখন ভাববো।’

ভক্তদের অনেকে মাশরাফি বিন মুর্তজাকে আদর্শ হিসেবে দেখেন। মাশরাফির মতে এটা একটা বাড়তি চাপ, তবে তিনি মানুষের ভালবাসাকেই বড় করে দেখেন।

মাশরাফি বলেন, এটার ভেতরে একটা আনন্দ আছে। ভাল দিক হচ্ছে চাইলেও অনুচিত কিছু করা হয়না, একটা নিয়ন্ত্রণ আসে নিজের মাঝে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft