1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

অবশেষে ঢাবিতে ‘আন্তর্জাতিক সম্পর্ক’ বিভাগ পেলেন হৃদয় সরকার

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

মায়ের কোলে চড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা সেই হৃদয় সরকার অবশেষে নানা জটিলতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলেন। আজ বুধবার হৃদয়ের বিষয় নির্ধারণ হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

হৃদয় সরকার ও তার মমতাময়ী মা সীমা সরকার সংগ্রাম দৃষ্টি কেড়েছে দেশের সীমা ছাড়িয়ে বিদেশি মিডিয়ারও। হতাশ হয়ে পড়া অনেক মানুষ পেয়েছে নতুন করে বাঁচার প্রেরণা।

এর আগে দৈনিক কালের কণ্ঠের অবসরে পাতায় ‘সীমা এক মায়ের নাম’ শিরোনামে হৃদয়ের মাকে নিয়ে ফিচার প্রতিবেদন ছাপা হয়েছিল। তার জীবনকাহিনী সিনেমার গল্পকেও হার মানায়। হৃদয় সরকারের মা সীমা রানী সরকার বিবিসির ১০০ অনুপ্রেরণাদায়ী মায়ের তালিকায় স্থান পেয়েছিলেন। কারণ তিনি প্রবল মানসিক জোরে দারিদ্র আর প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে তার পঙ্গু ছেলেকে এমন উচ্চতায় এনে দিয়েছেন।

‘সেরিব্রালপালসি’তে আক্রান্ত হৃদয় সরকার ছোটবেলা থেকেই হাটতে বা চলাফেরা করতে পারেন না।

সীমা সরকার গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ছেলে হৃদয়কে কোলে করে নিয়ে যান পরীক্ষার হলে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে।

ভর্তি পরীক্ষায় হৃদয় সরকার বাংলা অংশে ৯ দশমিক ৩০, ইংরেজি অংশে ১৪ দশমিক ৪০ ও সাধারণ জ্ঞান অংশে ২৭ দশমিক ৯০ নম্বরসহ মোট ১২০.৯৬ নম্বর পেয়ে ৩,৭৪০তম হন ৷

প্রতিবন্ধী কোটায় ভর্তির আবেদন করেছিলেন হৃদয় ৷কিন্তু এসময় দেখা দেয় বিপত্তি।

বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটার ফর্ম সংগ্রহ করতে গেলে তাকে জানানো হয়, তিনি ওই কোটার মধ্যে পড়েন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধিতে প্রতিবন্ধী কোটায় শুধু দৃষ্টি, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী-এই তিন ধরণের প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোটা প্রযোজ্য হবে। এখানে শারীরিক বা অন্য কোন ধরণের প্রতিবন্ধীরা কোটায় ভর্তি হতে পারবেন না!

অবিশ্বাস্য লড়াই করে এতদূর আসা হৃদয় এবং তার মা এমন খবরে খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন। এ সময় আবারও সরব হয়ে ওঠে মিডিয়া।

একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধী কোটার বিধিমালায় সংস্কার এনে শারীরিক প্রতিবন্ধীদেরও যুক্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হয় হৃদয় সরকারের। এই অদম্য স্বপ্নযাত্রায় দারুণ সাফল্যের আরেকটি ধাপ অতিক্রম হলো আজ হৃদয় ও তার মায়ের।

এর আগেই অবশ্য বিবিসির করা বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন সীমা সরকার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মা-ছেলের অবিশ্বাস্য লড়াইয়ের গল্প।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft