1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অবশেষে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

অনেক জল্পনা-কল্পনার পর জাতীয় ঐক্যফ্রন্টে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ।

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরাম নেতা মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম কামাল ও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

সংবাদ সম্মেলন শেষে চা খাওয়ার জন্য ড. কামাল হোসেনের চেম্বারে যাবেন বলে ঘোষণা দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বি. চৌধুরীও জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ড. কামাল হোসেন আমার সম্মেলনে উপস্থিত থাকবেন জানতে পেরে তিনি ওই সম্মেলনে আসেননি। তারপরও আমার দুঃখ নেই। এখন তিনি আসেননি, আশা করি ডিসেম্বরে তিনি আসবেন। আর যদি শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ও তার ছেলে মাহি বি চৌধুরীকে সংসদ সদস্য হিসেবে দেখার খায়েশ থাকে তাহলে বাংলাদেশের মানুষ তাকে (বি চৌধুরীকে) চায় না।

প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে এর আগেও কাদের সিদ্দিকীকে নিয়ে গুঞ্জন ছিল। গত ৩ নভেম্বর নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছিলেন তিনি। শনিবার জেলহত্যা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সভায় তিনি ঘোষণা দেবেন বলে ধারণা করা হয়েছিল।

কিন্তু সভার শুরুতে বিপত্তি দেখা দেয়। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বি. চৌধুরীকে সভায় উপস্থিত থাকার কথা থাকলেও ড. কামাল হোসেন উপস্থিত থাকায় সভায় আসেননি বি চৌধুরী।

সভায় কাদের সিদ্দিকী তার বক্তব্যের মাঝে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য আরও ২ দিন অপেক্ষা করতে বলেছেন। বি. চৌধুরীর সঙ্গে আলোচনা করে সার্বিক ঐক্যের জন্য তিনি সময় নিচ্ছেন বলে ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা।

কাদের সিদ্দিকী বলেন, যদি ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ইচ্ছে থাকে তাহলে ৫ তারিখ বিকাল সাড়ে ৪টায় দলবল নিয়ে রাজধানীর বেইলী রোডে ড. কামাল হোসেনের বাসায় গিয়ে একাত্মতা প্রকাশ করবেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft