1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির অভ্যাস: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী বলেছেন, অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির আগের অভ্যাস- এই অভ্যাস পরিত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে- বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।

বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ ছাড়া নির্বাচনে জেতার গ্যারান্টি না পাওয়া পর্যন্ত বিএনপি নালিশ করতে থাকবে বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ সংকেত দিলে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার যে মিছিল শুরু হবে, তা সামাল দিতে পারবে না বিএনপি নেতারা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশেও নালিশ করে, বিদেশিদের কাছেও নালিশ করে। এতে কিন্তু দেশ বড় হয় না। দলের চেয়ে কিন্তু দেশটা বড়। আমার বিশ্বাস, ভালো একটা ইলেকশন হবে। অহেতুক তারা এসব অভিযোগ আনছে। এখন তারা অভিযোগ আনবে। যতক্ষণ না জেতার গ্যারান্টি না পায়।’

এ ছাড়া আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তবে সুষ্ঠু নির্বাচনে বিএনপি জিততে পারবে না জেনেই সহিংসতার পথ বেছে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি বিএনপিকে অন্ধকারে ঢিল ছোড়ার অভ্যাস ত্যাগ করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft