1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ উপজেলার সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সরস্বতী পূজা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সু্ষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ভারত, নির্বাচনে হস্তক্ষেপ করবে না: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সু্ষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ভারত, তারা কখনো নির্বাচনে হস্তক্ষেপ করবে না।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এর আগে সোমবার কাদের বলেন ‘নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি।’ একইসঙ্গে তিনি আবারো দাবি করেন, ‘বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাথে ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাক্ষাৎকার- নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘন।’

ওবায়দুল কাদের বলেন, ‘এতদিন যারা পরিবেশ পরিবেশ বলে চিৎকার করছিল, ইলেকশনের শিডিউল ডিক্লেয়ারের পর পরই তারাই কিন্তু পরিবেশ বিনষ্ট করার সব ধরণের আয়োজন করছে।’ তিনি আরো বলেন, ‘তারা মনোনয়নপত্র সংগ্রহের নামে নেতাকর্মীর পাশাপাশি চিহ্নিত, দাগী, সন্ত্রাসীদের জমায়েত করে একদিকে মনোনয়নপত্র দিচ্ছে, আরেকদিকে মনোনয়নপত্র সংগ্রহ করার নামে তারা রাস্তা বন্ধ করে জমায়েত করছে।’

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাক্ষাৎকারকে নির্বাচনী আইন পরিপন্থী উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, বিষয়টি নিয়ে তাঁর দল উচ্চ আদালতে যাবে কিনা- আলোচনার করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকেও দেখলাম একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। গতকাল ইন্টারভিউ নিয়েছে লন্ডন থেকে। এটা সুষ্পষ্টভাবে নির্বাচনী আইন এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’

ওবায়দুল কাদের জানান- এককভাবে নয়, জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। তবে কবে নাগাদ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, তা স্পষ্ট করেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft