1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মিডিয়ায় প্রকাশিত আ.লীগের প্রার্থী তালিকা ভুয়া: কাদের - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎ঈদে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি

মিডিয়ায় প্রকাশিত আ.লীগের প্রার্থী তালিকা ভুয়া: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, সংবাদ মাধ্যমগুলোতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দাবি করে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তা ভুয়া এবং ভিত্তিহীন।

সোমবার বিকালে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা দলের পক্ষ এখনও কাউকে মনোনয়ন দেইনি। জোটগতভাবে মনোনয়ন দেয়া হবে।’

‘‘যারা দাবি করছেন বা মনোনয়ন পেয়েছেন বা বাদ পড়েছেন বলে নিউজ আসছে, সব ভুয়া। আমরা কাউকে মনোনয়ন দেইনি, দিয়েছে মিডিয়া।’’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐক্যফ্রন্টের ব্যানারে একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে। সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিরাজ করছিল। তফসিল ঘোষণার পর মনোনয়ন দেওয়ার পর্বে তারা পরিকল্পিতভাবে সংগ্রহের নামে সারাদেশ থেকে তাদের নেতাকর্মীর পাশাপাশি সন্ত্রাসীদের জড়ো করে পুলিশের ওপর হামলা করেছে। ২০ জনের মত পুলিশ আহত হয়ে হাসপাতালে।

কাদের বলেন, এতদিন যারা পরিবেশ পরিবেশ বলে চিৎকার করছিলো, তফসিল ঘোষণার পর তারাই পরিবেশ নষ্ট করছে।

তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ্য করে তিনি বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে তারেক রহমান কোনো প্রচারণায় অংশ নিতে পারবে না। প্রয়োজনের আলোচনার মাধ্যমে আদালতের আশ্রয় নেয়া হবে৷ নির্বাচন কমিশন কি বলেছে তা অনুষ্ঠিকভাবে জানি না। তাই কমিশন সচিবের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করবো না।

বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রির ভুয়া প্রতিযোগিতায় লিপ্ত অভিযোগ করে কাদের বলেন, আমাদের ৪ হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এখন তারা তার চেয়ে বেশি বিক্রি দেখাতে চায়। আর এজন্য তারা চিহ্নিত দাগি সন্ত্রাসীদের জড়ো করে ফরম বিক্রি দেখাচ্ছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ত্রাণ সম্পাদক সুজিত নন্দী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার পপি, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগসহ আরও অনেকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!