1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মার্কিন বিমান হামলায় সোমালিয়ায় নিহত ৩৭ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

মার্কিন বিমান হামলায় সোমালিয়ায় নিহত ৩৭

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সোমালিয়ায় মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় ৩৭ জঙ্গি নিহত হয়েছে। নিহতরা সবাই আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাবের যোদ্ধা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার (২০ নভেম্বর) ই্উএস আফ্রিকা কমান্ডের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সোমালিয়ার দেবাতসিলি এলাকার পাশে আল শাবাবকে লক্ষ্য করে দুটি বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

মার্কিন সেনা কমান্ডের বিবৃতি অনুযায়ী, ‘বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসীগোষ্ঠী আল শাবাবের ভবিষ্যত হামলার পরিকল্পনা কমে যাওয়া ছাড়াও তাদের নেতৃত্বের মধ্যে ছন্নছাড়া ভাব তৈরি হবে ও এই অঞ্চলে তারা যে স্বাধীনতার আন্দোলন করছে তা স্তিমিত হয়ে যাবে। ওই বিমান হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন কিনা সেটা আমরা খতিয়ে দেখছি।’

তবে আল শাবাবের পক্ষ থেকে এ হামলার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে সোমালিয়ার সরকারের তরফ থেকেও মার্কিন বিবৃতির বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

দেশটির সরকারকে পতন করে নিজেদের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরে স্বশস্ত্র এই গোষ্ঠীটি সোমালিয়ায় হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে মোগাদিসুতে ও সাধারণত বিদেশিরা থাকে এমন স্থানে একাধিকবার হামলা চালিয়েছে সংগঠনটি।

গত ১১ নভেম্বর দেশটির রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা হামলায় ছয়জন হামলাকারীসহ ৫৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০০ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!