1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

মানবসৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৩১ বার পড়া হয়েছে

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মানবসৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবিলায় দায়িত্ব পালনে সেনাবাহিনীর সর্বদা প্রস্তুত।

রবিবার দুপুরে সাভার সেনানিবাসে দুর্দম এগারো ইউনিটের রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান।

নির্বাচনি দায়িত্ব পালন সম্পর্কে তিনি বলেন, দায়িত্ব পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী।

তিনি আরো বলেন, ‘আগামী মাসে দেশে সাধারণ নির্বাচন। সম্ভবত সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। আমরা অতীতেও এ দায়িত্ব পালন করেছি। পেশাদারিত্বের সঙ্গে অতীত ঐতিহ্যের আলোকে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। একটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন যাতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে দায়িত্ব পালনে সেনাপ্রধান হিসেবে আমি নির্দেশনা দিচ্ছি।’

জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়প্রত্যয়, দূরদর্শিতা ও সঠিক দিকনির্দেশনার কারণে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। যে কারণে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বুক ফুলিয়ে আমরা পরিচয় দিতে পারি যে আমরা উন্নয়নশীল জাতিরাষ্ট্রের সদস্য।’

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সেনাপ্রধান। তিনি বলেন, ‘তবে আমাদের মনে রাখতে হবে, আমরা যে মর্যাদা লাভ করেছি তা ২০২৪ সালের মধ্যে টেকসই করতে হলে দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষাসহ সবল ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে, তা ধরে রাখতে হবে। এই অগ্রযাত্রার অংশীদার হিসেবে দেশের অর্থনীতির অগ্রযাত্রায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী।’

সরকারের রূপকল্প-২০২১ ও ফোর্সেস গোল-২০৩০ আধুনিকায়নের আলোকে সেনাবাহিনীর বিন্যাস ও আধুনিকায়নের পাশাপাশি সেনাবাহিনীর দুর্বার অগ্রযাত্রার চিত্র তুলে ধরে সেনাপ্রধান।

সেনাপ্রধান গৌরবময় ও ঐতিহ্যবাহী দুর্দম এগারো ইউনিটকে পতাকা প্রদান এবং প্যারেডে সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft