1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

বিএনপি কেন্দ্রে কেন্দ্রে পাহারা বসালে তো সংঘাত হবে: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী বলেছেন, বিএনপি কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেওয়ার কথা বলছে, এখন যদি আওয়ামী লীগও পাহারা বসায় তাহলে তো সংঘাত হবে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত এক সেমিনার শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরাও যদি একইভাবে আমাদের নেতা-কর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে? বিএনপি নেতারা অবিরাম তারা ‘অ্যাগ্রেসিভ’ (আক্রমণাত্নক) মুডে কথা-বার্তা বলছেন, অবিরাম তারা আক্রমণাত্নক ভাষায় কথা বলছেন। তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন।

তিনি বলেন, বিএনপি-ঐক্যফ্রন্ট কেন্দ্র কেন্দ্রে ৩শ’ থেকে ৫শ’ লোক থাকার অর্থ কি? এখন আমরাও যদি ৩শ’ ৫ শ’ লোক কেন্দ্রে কেন্দ্রে রাখার ব্যবস্থা করি, তাহলে কি হবে? ভোট হবে? না গৃহযুদ্ধ হবে? ভোট হবে না সংঘাত হবে, ভোট হবে না ভায়োলেন্স হবে? আমি প্রশ্ন রাখতে চাই। অবিরামভাবে তারা অ্যাগ্রেসিভ ভাষায়, আক্রমণাত্নক ভাষায় কথা বলছে।

নির্বাচন, গণতন্ত্র এসব তাদের ভাষায় নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে দেশের জনগণ একটা শান্তিপূর্ণ নির্বাচন চায়। তারা অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। বিএনপি নেতারা আক্রমণাত্নক ভাষা ব্যবহার করে নির্বাচনের সুন্দর পরিবেশটাকে নষ্ট করছেন। কেন তারা এমন করছেন?

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচারণ করছে কিনা সেটা ইসিকে জিজ্ঞেস করুন। তবে আমার দৃষ্টিতে পক্ষপাতদুষ্ট আচরণ আমি পাচ্ছি না। বরং আমরা কিছু অভিযোগ করেছি সে বিষয়ে তারা বলছে আরপিও কাভার করে না আমরা সেখানে আপত্তি করি নাই। কারণ আমাদের অনেক কিছুই ধৈর্য ধরতে হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, আমাদের আচারণে টলারেন্সের পরিচয় দেব, ধর্য্যের পরিচয় দেব। কিন্তু বিএনপি-ঐক্যফ্রন্ট যেভাবে অ্যাগ্রেসিভ টোনে কথা বলছে, সেটা কিন্তু সংঘাতের উস্কানি দিচ্ছে। যেটা এ সুন্দর পরিবেশকে, নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে, নষ্ট করবে। তারা কেন্দ্রে কেন্দ্রে পাহারাদার নিয়োগ করার নামে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft