1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বগুড়ায় শীর্ষ জঙ্গি খোরশেদ নিহত - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

বগুড়ায় শীর্ষ জঙ্গি খোরশেদ নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ৭১ বার পড়া হয়েছে

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরবের তাতি পুকুর এলাকায় টহল পুলিশের সাথে গোলাগুলিতে জেএমবির কেন্দ্রীয় শাখার আমির খোরশেদ আলম নিহত হয়েছেন।

নিহত এই শীর্ষ জঙ্গি নেতা সাংগঠনিকভাবে ‘মাস্টার সামিল’ নামে পরিচিত ছিল। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ঘোনারপাড়ার আব্দুল খালেকের ছেলে।

এ ঘটনায় পুলিশের এসআই আহসান এবং কনস্টেবল সাব্বির আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।  সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাস্থলে সড়কের ওপর একদল দুষ্কৃতিকারী টহল পুলিশের ওপর হামলা চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে একজন যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত এসআই আহসান ও কনস্টেবল সাব্বিরকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু, একটি চাপাতি, কিছু পাউরুটি ও কলার অংশ উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!