1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাঙালির ইতিহাস একদিকে যেমন বীরত্বগাঁথায় ভরপুর, অন্যদিকে বিশ্বাসঘাতকতার অনেক ঘটনাও আছে। আজ নয়া পল্টনে যে ঘটনা ঘটেছে তা সবাই দেখেছে। সম্পূর্ণ বিনা উসকানিতে এটা হয়েছে। মির্জা আব্বাসের নেতৃত্বে তারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে।

তিনি বলেন, ১৩ জন পুলিশ মারাত্বক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। তারা স্বরূপে আবির্ভূত হয়েছে, পুলিশের উপর সাঁড়াশি হামলা চালিয়েছে।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর, নির্বাচন বানচালের জন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে, ২০০১ সালে তারা যা করেছে, ২০১৪ সালে যা করেছে তা আজ আবার করল। তারা নির্বাচন বানচাল করতে চায়, তারা জননন্দিত শেখ হাসিনার সরকারকে হঠাতে চায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ মিথ্যার বেসাতি কেন করলেন, সব পুলিশকে সরিয়ে দেয়া হয়েছে, পুলিশ ছিল নীরব দর্শক, আমাদের মনোনয়নপত্র বিক্রির সময় আরও বেশি লোক সমাগম হয়েছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের পর এ হামলার কথা শুনেছেন, তিনি সবাইকে ধর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft