1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

নির্বাচন ৩০ দিন পেছানোর বিষয়টি ইসি বিবেচনা করবে: মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ৩০ দিন পেছানোর বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনা করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ।

তিনি বলেন, নির্বাচনে থাকা না থাকা নির্ভর করছে নির্বাচন কমিশন ও সরকারের আচরণের উপর।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ইভিএম শুধু সিটিতে ব্যবহারের কথা জানিয়েছে। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে পরে জানানোর কথা বলেছেন। এছাড়া নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দিয়ে সিইসি বলেছেন কোনো ধরনের হয়রানি করা হবে না।

এর আগে ড. কামালের হোসেনের নেতৃত্বে তফসিল পেছানোর দাবিতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যান ঐক্যফ্রন্ট নেতারা।

বুধবার বেলা তিনটার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১৩ জন নেতা রাজধানীর আগারগাঁওয়ের কমিশন ভবনে যান।

মঙ্গলবার ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম পথিক জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর দাবিতে তারা বুধবার নির্বাচন কমিশনে (ইসি) যাবেন। এজন্য তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত চিঠি জমা দেন কমিশনে।

তারা জানান, বুধবার ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করবে ইসির সঙ্গে। ইসিতে জমা দেওয়া তালিকার ১৪ জনের মধ্যে আ স ম আবদুর রব ছাড়া বাকি ১৩ জন আজ নির্বাচন ভবনে পৌঁছান।

ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা ওই চিঠিতে বলা হয়, রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সঙ্গে আলোচনা করে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একটি রেওয়াজ ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় এ রেওয়াজ মানা হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশন একতরফাভাবে তফসিল ঘোষণা করে।

চিঠিতে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন একমাস পেছানোর দাবি করলেও সরকারের পরামর্শক্রমে নির্বাচন সাত দিন পিছিয়ে পুনঃতফসিল ঘোষণা করা হয়। এ ক্ষেত্রেও রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এ অবস্থায় সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে আমরা ড. কামাল হোসেনের নেতৃত্বে আগামীকাল (বুধবার, ১৪ নভেম্বর) দুপুর ১২টায় আপনার দফতরে এসে নির্বাচনের তফসিলসহ সামগ্রিক বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৩সদস্যের প্রতিনিধি দলের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল কাদের সিদ্দিকী, মোস্তফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, ডা. জাফরউল্লাহ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, এস এম আকরাম ও আবদুল মালেক রতন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!