1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

দেশের শতকরা ৬৮ দশমিক ৩ ভাগ তরুণ ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

দেশের শতকরা ৬৮ দশমিক ৩ ভাগ শিক্ষিত তরুণ ভোটার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট। তাদের মধ্যে শতকরা ৫৩ দশমিক ৫ ভাগ ভোটার মনে করেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে।
গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গবেষণা প্রতিষ্ঠান কলরেডির তরুণ ভোটারের ওপর গবেষণা ও জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
অষ্ট্রেলিয়া প্রবাসী গবেষক ড. আবুল হাসনাৎ মিল্টন সংবাদ সম্মেলনে জানান, দেশের মোট ভোটারের শতকরা ১০ ভাগ তরুণ ভোটার। এদের মধ্যে শতকরা ৬৮ দশমিক ৩ ভাগ তরুণ ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট। শতকরা ৩০ দশমিক ২ ভাগ ভোটার পরিবর্তন চায় এবং শতকরা ১৮ দশমিক ৫ ভাগ ভোটার ভোটের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি।
আবুল হাসনাৎ মিল্টন জানান, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের ১২টি জেলার মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ থেকে ২৪ বছর বয়সী ১ হাজার ১শ’৮৬ জন শিক্ষার্থী ভোটারের মধ্যে এই গবেষণা জরিপ পরিচালনা করা হয়। মোট ২১টি ফোকাস গ্রুপ গত ২২ থেকে ৩০ অক্টোবর ২০১৮ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই জরিপ ও গবেষণা পরিচালনা করে। গবেষণা দলের সদস্যরা মোট ১৮টি বিষয়ের ওপর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে এ জরিপ ও গবেষণা কার্যক্রম চালায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft