1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। ৬৬ জনের মধ্যে ৬৪ জন হলেন ৬৪ জেলায় দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক। অন্য দুজন বিভাগীয় কমিশনার।

ঢাকা এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ঢাকা ও চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকার নির্বাচনী আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকেরা জেলা পর্যায়ের নির্বাচনী আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। তফসিল ঘোষণার পর প্রথম পরিপত্রে রিটার্নিং কর্মকর্তার এই নিয়োগ দেয় নির্বাচন কমিশন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!