1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে ফিরেই নৌকার পক্ষে কাজ করাসহ দলে থেকে সর্বস্তরের মানুষের পাশে থাকার অঙ্গিকার করলো অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গোবিন্দগঞ্জে ফিরেই নৌকার পক্ষে কাজ করাসহ দলে থেকে সর্বস্তরের মানুষের পাশে থাকার অঙ্গিকার করলো অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসন থেকে গত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করে প্রায় চল্লিশ হাজার ভোটের ব্যাবধানে নিকটতম প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হয় অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এমপি নির্বাচিত হবার পর থেকে গত পাঁচ বছরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও গোবিন্দগঞ্জ উপজেলার শান্তি শৃঙ্খল বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এছাড়া এর আগে এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ইউনিয়ন,পৌরসভা ও উপজেলা পরিষদসহ যথাক্রমে স্থানীয় সরকারের প্রায় সকল সেক্টরেই জনপ্রতিনিধিত্ব করেছেন।এমপি আজাদের প্রায় পঁচিশ বছরের জনপ্রতিনিধিত্বে থাকায় গোবিন্দগঞ্জের উপজেলায় সর্বস্তরের মানুষের সাথে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে।

তার একের পর একেক সেক্টরে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করায় তাকে যে এবার জনপ্রতিনিধিত্বের বাহিরে দেখতে হবে এমনটা কখনো ভাবেনি তার কর্মিসমর্থক।এমপি আজাদও এমনটা ভাবেনি তাই তিনি কথা দিয়েছিলেন আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে গোবিন্দগঞ্জে ফিরবেন কিন্ত দলীয় সিদ্ধান্তে তিনি হেরে যান তাকে দল থেকে মনোনয়ন দেয়া হয়নি তাই আজ ২৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর পর তিনি খালি হাতে গোবিন্দগঞ্জ ফেরে আসলে বুকের ভিতর থাকা জনতার জন্য ও দলের জন্য অফুরান্ত ভালোবাসা নিয়ে এসেছেন গোবিন্দগঞ্জবাসীর প্রাণ প্রিয় নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। দেশ বিদেশ ও দলের প্রিয়নেত্রীর সিদ্ধান্তে দলের স্বার্থে তিনি প্রতিদ্বন্দিতা করা হতে সরে দাড়িয়েছেন। জীবনের বাকিটা সময় তিনি নিজের দল বাংলাদেশ আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে নৌকার প্রার্থীকে বিজয়ে সকল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাজ করার অঙ্গিকার করেন।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি আজ গোবিন্দগঞ্জ যখন পদর্পণ করেন তখন তাকে দেখে তার কর্মী সমর্থকগণ কান্নায় ভেঙ্গে পড়েন। গাড়ী থেকে নামতেই ডুকরে ডুকরে কাঁদেন দলীয় নেতাকর্মী ও সমর্থক।এসময় চারিদিক থেকে কান্নাজড়িত কন্ঠে স্লোগান আসে হেরে গেছে সততা হারেনি কালাম ভাই।

এরপর এমপি আজাদ গোবিন্দগঞ্জ উপজেলা চত্তরে এসে জনসাধারণ ও দলীয় নেতা কর্মীসমর্থদের উদ্দেশ্যে কথা বলেন। গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত গোবিন্দগঞ্জবাসীর পাশে থাকার অঙ্গীকার করে বলেন আমি প্রতিনিধি হিসেবে পাশে থাকতে না পারলেও ভাই অথবা দলীয় কর্মি হিসেবে পাশে থাকব।তিনি বলেন আজ আমি দলীয় মনোনয়ন পাইনি তবে গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসা পেয়েছি আমি যে গোবিন্দগঞ্জবাসীর অন্তরে ঢুকতে পেরেছি এটাই আমার সফলতা। এরপর তিনি আওয়ামীলীগের সভানেত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরীর পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনতাকে আহব্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!