1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাজার ছোবলে লণ্ডভণ্ড তামিলনাড়ু, নিহত ১৫ - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

গাজার ছোবলে লণ্ডভণ্ড তামিলনাড়ু, নিহত ১৫

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তামিলনাড়ু রাজ্যে বৃহস্পতিবার রাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় গাজা। এতে ওই রাজ্যের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে অনেকে। এর আঘাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে ৪৮০ কিলোমিটার এবং চেন্নাই থেকে ৪১০ কিলোমিটার দূরে ছিল গাজার অবস্থান। রাতে তামিলনাড়ুর নাগাপট্টিনম, তিরুভারুর এবং তাঞ্জাভুরে আছড়ে পড়ে গাজা।

এর আগেই ওই সমস্ত এলাকা থেকে প্রায় ৮০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিপর্যয় মোকাবিলা বাহিনী ৪০০ ত্রাণ শিবির গড়ে তুলেছে মানুষদের আশ্রয় দেওয়ার জন্য।

আবহাওয়া সূত্রের খবর, তামিলনাড়ুর ৬ জেলায় রাত আড়াইটে থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া। আছড়ে পড়ার সময় গাজার গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ১২০ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ে নাগাপট্টিনমে ৫০০০ এবং তিরুভারুরে ৪০০০ এবং তাঞ্জাভুরে ৩০০০টি বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ফলে এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বড় গাছপালাও। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে ঝড় থামার পর অন্তত দু’দিন লাগবে বিদ্যুতের খুঁটিগুলো মেরামতি করে এলাকায় বিদ্যুৎ ফেরাতে।

এখন পর্যন্ত ঝড়ে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগই মারা গেছে ঘরের দেয়াল চাপা পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

ঝড়ে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেয়ার জন্য রাজ্যের ছয় জেলায় ৪৭০টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। রাজ্যের নিচু এলাকাগুলো থেকে প্রায় ৮০ হাজারের মত মানুষকে এসব কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। সতর্কতা জারি করা হয়েছে কেরালা রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও। তামিলনাড়ুতে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে নৌবাহিনী এবং তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

তামিলনাড়ুর পাশাপাশি কেরালা রাজ্যেও ঝড়ের প্রভাব পড়েছে। সেখানেও ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত চলছে।

তথ্য সূত্র: আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft