1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম

গাইবান্ধায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি উত্থাপন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

‘যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল; নারী-পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ, রাষ্ট্র গঠন কর’ এই আহ্বানে গতকাল রোববার থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প শুরু হয়েছে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পলনের মাধ্যমে এই পক্ষ শেষ হবে। এ উপলক্ষে গাইবান্ধা প্রেসকাবে বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখা আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে নারী নেত্রীবৃন্দ নারীর প্রতি যৌন নিপীড়ন, ধর্ষণ ও সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে গণপ্রতিরোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধিসহ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

সংবাদ সম্মেলনে মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি আমাতুর নূর ছড়া, সহ-সভাপতি শংকরী দেব, শিরিন আফরোজ, মায়া রাণী পোদ্দার, আন্দোলন সম্পাদক নিয়াজ আকতার ইয়াছমিন, সদস্য খালেদা রিটা, মনিকা প্রসাদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবি সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ধর্ষণের শিকার নারীকে দায়ী করার মানসিকতা পরিহার, ধর্ষণের শিকার নারীর প্রতি সংবেদনশীল হয়ে পরিবার, রাষ্ট্র, সমাজ ধর্ষণের শিকার নারীর পাশে দাঁড়াতে হবে এবং তার মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসাসহ ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করা, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা, নারী ও কন্যার প্রতি নির্যাতনকারীদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশয় দেয়া বন্ধ, যৌন নিপীড়ণ ও ধর্ষণের বিরুদ্ধে পাড়া-মহল্লাহায় গণপ্রতিরোধ গড়ে তোলা, ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা, বর্তমান আইন পরিবর্তন করে ধর্ষণকারীকেই ধর্ষণ করেন নাই তা প্রমাণের বিধান প্রণয়ন করা, অপরাধীকে চিহ্নিত করে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট এবং আইনের আওতায় এনে অপরাধীদের শাস্তি নিশ্চিত, নারী ও কন্যার প্রতি সহিংসতার মামলার সাীর সুরা ও নিরাপত্তার লক্ষে আইন প্রণয়ন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft