1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

খাশোগি হত্যার রেকর্ডিং পাঁচটি দেশে পাঠাল তুরস্ক

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

জামাল খাশোগিকে হত্যার রেকর্ডিং এরই মধ্যে পাঁচটি দেশে পাঠিয়েছে তুরস্ক। দেশগুলো হল, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ১০০ বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দেশ ছাড়ার আগে শনিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ কথা জানান। খবর ইয়েনিসাফাক।

এরদোগান বলেন, জামাল খাশোগিকে হত্যার একদিন আগে তুরস্কে আসা ১৫ জনের মধ্যে কে তার হত্যাকারী তা জানে সৌদি আরব।

এর আগে ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত তুর্কি প্রেসিডেন্টের এক নিবন্ধেও তিনি এসব কথা বলেন।

এতে তিনি আরও বলেন, আমরা জানি সৌদি আরবে আটক ১৮ সন্দেহভাজন ব্যক্তির মধ্যে হত্যাকারী আছে এবং তারা শুধু আদেশ পালন করেছে। আমরা জানতে পেরেছি সৌদি সরকারের উচ্চপর্যায় থেকেই খাশোগিকে হত্যার আদেশ দেয়া হয়।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, কেউ কেউ মনে করছে বিষয়টি একসময় সময়ের স্রোতে মিলিয়ে যাবে। কিন্তু আমরা প্রশ্নগুলো করেই যাব। খাশোগি খুন হওয়ার একমাস পরও আমরা জানি না তার মরদেহ কোথায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft