1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসরাইলি বাহিনীর গুলিতে হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনি নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঢুকে সাতজনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছেন। এছাড়া স্থানীয় কমান্ডারসহ আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে প্রবেশ করে এক হামাস কমান্ডারকে হত্যা করে ইসরাইলি বাহিনী। কমান্ডার নিহত হওয়ার পর হামাস সদস্য ও স্থানীয়রা ইসরাইলি সেনাদের গাড়িটির ওপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।  খবর আল জাজিরা’র।

এ সময় ইসরাইলি সেনাদের গাড়িকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য এক জঙ্গিবিমান থেকে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গুলি বিনিময় ও ক্ষেপণাস্ত্রের আঘাতে হামাসের স্থানীয় কমান্ডার মোহাম্মাদ আল-কারাসহ আরো পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। ইসরাইল সীমান্ত থেকে গাজা উপত্যকার তিন কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এক ইসরাইলি এক সেনা নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইল। অবরুদ্ধ গাজায় খেয়ালখুশি মতো অভিযান চালায় ইসরাইলি সেনারা। এছাড়া হামাস সদস্যের দোহাই দিয়ে যাকে খুশি তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বাদ যায় না নারীরাও।

এর প্রতিবাদ করলেই তাদের ওপর নেমে আসে নির্যাতন। এমন অভিযানের ভিডিওতে দেখা গেছে যে, শিশু থেকে আলাদা করে মাকে তুলে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। দেশটির কারাগারে নারী ও শিশুসহ কয়েক হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।

চলতি বছরের মার্চ মাস থেকে নিজভূমিতে ফেরার দাবিতে আন্দোলন করে আসছে ফিলিস্তিনিরা। নিজেদের ভূমিতে দাড়িয়ে আন্দোলন করলেও সেখানে সরাসরি গুলি চালিয়ে কয়েকশত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। সারা বিশ্ব ইসরাইলের এমন আচরণের তীব্র নিন্দা জানালেও সবচেয়ে কাছের বন্ধু যুক্তরাষ্ট্রের আশির্বাদের হাত মাথায় নিয়ে যা খুশি তাই করে যাচ্ছে ইসরাইল- এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!