1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম

ইউনিসেফ’র মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেল গাইবান্ধার মেহেদী হাসান

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ১০০ বার পড়া হয়েছে

শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকা- পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ বাংলাদেশ এর উদ্যোগে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের ১৪ তম আসরে ১৮ বছরের নিচে প্রিন্ট/অনলাইন রিপোর্ট বিভাগে জাতীয় শিশু-কিশোর পত্রিকা হাতেখড়ি’র শিশু সাংবাদিক মো. মেহেদী হাসান বিজয়ী হয়েছে।

গতকাল ২০ নভেম্বর মঙ্গলবার বিকেলে বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে মেহেদী হাসানের হাতে পুরস্কার তুলে দেন ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার, ইউনিসেফ বাংলাদেশ এর শুভেচ্ছা দূত অভিনেত্রী আরিফা জামান মৌসুমী, কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও জাদু শিল্পী জুয়েল আইচ।

গাইবান্ধার হরিজন সম্প্রদায়ের শিশুদের শিক্ষা নিয়ে ‘শিক্ষায় পিছিয়ে গাইবান্ধার সুবিধাবঞ্চিত হরিজন শিশুরা’ শিরোনামে সংবাদ প্রকাশের জন্য বিজয়ী মেহেদী হাসানকে পুরস্কৃত করা হয়। দ্বিতীয় পুরস্কার হিসেবে মেহেদী হাসান ২৫ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট পেয়েছে।

অনুভূতি প্রকাশ করে মেহেদী হাসান বলেন, ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়ে আমি খুবই আনন্দিত। এটা আমার সবচেয়ে বড় একটি পাওয়া। অ্যাওয়ার্ড পাওয়ায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল। শিশুর জন্য পৃথিবী হয়ে উঠবে সুন্দর ও কোমল। আমি সেই আশায় বুক বাঁধি। এবার মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ছাড়াও এর আগে মেহেদী হাসান হাতেখড়ি’র দু’বার বর্ষসেরা প্রতিনিধি হিসেবে পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, সংবাদমাধ্যমে শিশু সংক্রান্ত প্রতিবেদন যাতে আরও ভালো হয় সে লক্ষে সাংবাদিকদের মধ্যে সচেতনতা তৈরির ল্য নিয়ে ২০০৫ সালে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে ইউনিসেফ বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও ইউনিসেফ বাংলাদেশ শিশু বিষয়ক সৃজনশীল কাজ ও সংবাদকে উৎসাহ দিতে বিভিন্ন ক্যাটাগরিতে শিশু ও বড়দের এই পুরস্কার দিয়েছে। এ বছর ৮৫০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে ১৪ টি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে বাছাই করা ৮৫ জনের মধ্যে থেকে ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft