1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম

আমিই বিশ্বের একমাত্র ‘স্বৈরশাসক’ স্বেচ্ছায় পদত্যাগ করতে যাচ্ছি: ড. মাহাথির

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ দুবছরের মধ্যে আনোয়ার ইব্রাহীমের নিকট দেশটির প্রধানমন্ত্রীত্বের পদ ছেড়ে দেয়ার প্রতিশ্রুতির কথা পুনরাবৃত্তি করে বলেছেন, এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

ড. মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমার প্রতিশ্রুতি হচ্ছে দুবছরের মধ্যেই আমি পদত্যাগ করব। আমি প্রতিশ্রুতি দিয়ে তা পরিপূর্ণ করিনি, আপনারা কি আমার এমন কিছু দেখেছেন? আমিই হচ্ছি বিশ্বের একমাত্র ‘স্বৈরশাসক’ যে কিনা স্বেচ্ছায় পদত্যাগ করতে যাচ্ছে।’

পিকেআরের রাজনৈতিক শাখা ‘Setiawangsa Bersatu’ এর একটি আলোচনায় সভায় এক প্রশ্নের জবাবে ড. মাহাথির এসব কথা বলেন। ড. মাহাথিরের রাজনৈতিক সচিব জাহিদ মোহাম্মদ আরিফ আসন্ন সাধারণ নির্বাচন পর্যন্ত ড. মাহাথিরকে প্রধানমন্ত্রী থাকার জন্য আবেদন জানানোর পরে প্রতিশ্রুতি রক্ষার করা সম্পর্কিত এই প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং তিনি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পদত্যাগ করার আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমানে আনোয়ার ইব্রাহীম এবং ড. মাহাথিরের মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছেন এমন একটি প্রশ্নের জবাবে তিনি রহস্যচ্ছলে তার পাশে বশে থাকা আনোয়ার ইব্রাহীমের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমি তার সাথে যুদ্ধ করতে চাই কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে শুধু হেসে দেন।’

এর প্রতিউত্তরে আনোয়ার ইব্রাহীম বলেন, ‘ড. মাহাথিরের সাথে আমার কোনো সমস্যা নেই। গণমাধ্যমগুলো এ বিষয়টি বার বার জানতে চায়, এটিই মূলত সমস্যা।’

প্রসঙ্গত, এবারই প্রথম আনোয়ার ইব্রাহীম পাকতান হারপানের কোনো প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সভায় যোগদান করেছেন।

সূত্রঃ দ্যা স্টার ডট কম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft