1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত ৩০ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। প্রদেশের গার্মসির জেলার একটি বাড়িতে রাতে ওই ভয়াবহ বিমান হামলা চালানো হয়।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ওই হামলার কথা স্বীকার করে বলেছে, তারা তালেবানদের ব্যবহৃত একটি বাড়িতে হামলা চালিয়েছে এবং সেখানে বেসামরিক ব্যক্তিদের উপস্থিতি তাদের জানা ছিল না। খবর পার্স টুডের।

ন্যাটো জোটের একজন মুখপাত্র দাবি করেছেন, আফগান সরকারের পক্ষ থেকে ওই হামলা চালানোর পরামর্শ দেয়া হয়েছিল। ভবিষ্যতে নির্ভুল হামলা চালানোর স্বার্থে মঙ্গলবার রাতের হামলার ব্যাপারে যেকোনো সঠিক তথ্য পর্যালোচনা করা হবে বলে তিনি জানান।

হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন খান এ সম্পর্কে জানিয়েছেন, তালেবান জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ন্যাটো জোটের প্রতি আহ্বান জানানো হয়েছিল এবং হামলায় তালেবান ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তবে স্থানীয় অধিবাসী ফেদা মোহাম্মাদ বলেছেন, মার্কিন বিমান হামলায় কোনো তালেবান নিহত হয়নি বরং হতভাগ্য সব মানুষ বেসামরিক নাগরিক। এখনো ধ্বংসস্তুপের নীচে অনেকের লাশ আটকা পড়ে আছে বলে তিনি জানান।

ফেদা মোহাম্মাদ বলেন, এলাকাটি তালেবান নিয়ন্ত্রিত হলেও মার্কিন বিমান হামলার সময় বাড়িটিতে কোনো তালেবান সদস্য ছিল না। মোহাম্মাদুল্লাহ নামের আরেকজন স্থানীয় অধিবাসী জানিয়েছেন, মার্কিন বিমান হামলায় কয়েকজন নারী ও ১৬ শিশু নিহত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!