1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘২০ দল অটুট আছে, দুই-একজন চলে গেলে জোটে প্রভাব পড়বে না’ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘২০ দল অটুট আছে, দুই-একজন চলে গেলে জোটে প্রভাব পড়বে না’

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘২০ দল অটুট আছে। এ জোট ভাঙছে না। ব্যক্তিস্বার্থে দুই একজন জোট থেকে চলে গেলে তার কোনো প্রভাব জোটে পড়বে না।’

বুধবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘বিএনপির কি হবে? না হবে, অন্য কোথাও গেলেও কি লাভ হবে। এসব ভেবে কিছু মানুষ নৈতিকতার দিক থেকে আপস করেই চলে গেছে। এ আপস স্বাধীনতার যুদ্ধের সময়ওতো হয়েছে? যারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো তাদের বহিষ্কার করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সাজানো মিথ্যা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ না করেই সরকারের হুকুমে আরেকটি ফরমায়েশি রায়ের দিন ধার্য করেছেন নিম্ন আদালত। যেটি সম্পূর্ণরুপে বেআইনী ও নিম্ন আদালতে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার নির্লজ্জ বহি:প্রকাশ।’

তিনি বলেন, ‘অসুস্থ ব্যক্তির অনুপস্থিতিতে বিচারকার্য চলার বিধান পৃথিবীর কোথাও নেই। ভোটারবিহীন অবৈধ সরকার জিঘাংসার নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন, এটিও তার একটি।’

তিনি বলেন, ‘বন্দুকের জোরে দেশের প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে ও পদত্যাগ করতে বাধ্য করা, বিচারক মোতাহার হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়ার নজির দুনিয়াতে যেমন খুঁজে পাওয়া যাবে না। তেমনি অসুস্থতাজনিত কারণে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে রায় দেয়া হলে তা হবে পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন ঘটনা। এই রায় হতে যাচ্ছে তুষের আগুনের মতো জ্বলতে থাকা প্রতিহিংসা পূরণের চাঞ্চল্যে।’

গণমাধ্যমকে সম্পূর্ণরুপে নিশ্চিহ্ন করে দিতে এবং মানুষকে বোবা বানিয়ে দিতে ডিজিটাল নিরাপত্তা আইন পাসের পর এবার জাতীয় সম্প্রচার নীতিমালার নামে আরেকটি ভয়ঙ্কর আইন সরকার করতে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘ভোটারবিহীন অবৈধ প্রধানমন্ত্রী নানা কালা কানুন প্রণয়ন করে দেশকে দু’শ বছর পূর্বের যুগে নিয়ে যাচ্ছেন। যা গণতন্ত্রের শেষ ক্ষীণ আলো নিভিয়ে দিয়ে ঘন বাকশালী-অন্ধকারে চূড়ান্ত উত্তরণ। তিনি মুখে ডিজিটাল বাংলাদেশের কথা বলে জনগণকে গবাদি পশুর খোয়াড়ে আটকে রাখছেন।’

রিজভী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে অবৈধ সরকারের কালো আইন সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি। একইসঙ্গে সমস্ত কালা কানুনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!