মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী

প্রিয়াঙ্কা-নিকের বিয়ের তারিখ ঘোষণা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৭৪ বার পড়া হয়েছে

মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে সম্পর্ক পাকাপাকি করতে যাচ্ছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, এ খবর পুরোনো।

১৮ আগস্ট মুম্বাইয়ে প্রিয়াঙ্কার বাসায় সনাতন রীতি মেনে বাগদান হয় এ যুগলের। এর পরই তাদের বিয়ের দিনক্ষণ নিয়ে গুঞ্জন চলে। এবার বিয়ের তারিখ পাকাপাকি হলো। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রিয়াঙ্কা-নিকের বিয়ের তারিখ নিয়ে গুঞ্জন চরমে ওঠে কিছুদিন আগে। তারা দুজন ভারতের যোধপুরে গিয়েছিলেন, মেহরনগড় দুর্গ দর্শন করেছিলেন। খবর বেরিয়েছিল, বিয়ের স্থান নির্বাচন করতে যোধপুরে গেছেন প্রিয়াঙ্কা-নিক। তবে পরে জানা যায়, বন্ধুর জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন তারা।

যাহোক, অবশেষে বিয়ের ভেন্যু নির্ধারণ করেছেন তারা। বিয়ের তারিখও নির্ধারণ করেছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হচ্ছে আসন্ন শীতে। টানা তিন দিন বাজবে বিয়ের সানাই। ৩০ নভেম্বর যোধপুরে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা, উৎসব। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। যোধপুরের একটি প্রাসাদে বিয়ের অনুষ্ঠান হবে, কিছুদিন আগেই তারা সেখানে গিয়ে ভেন্যু নিশ্চিত করেছেন।

প্রিয়াঙ্কা ও নিক দুজন মিলেই বিয়ে সংশ্লিষ্ট সব কিছুর সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সব নিখুঁত ও পরিকল্পনামাফিক আয়োজন করতে যাচ্ছেন তারা। এই হলিউড-বলিউড বিয়ের আয়োজন দেখতে ভক্তদের তর সইছে না!

প্রিয়াঙ্কা এখন যুক্তরাজ্যের লন্ডনে তার ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং করছেন। সম্প্রতি লন্ডনের রাস্তায় শুটিংয়ের দলবলসহ তাকে দেখা গেছে। সোনালি বোস পরিচালিত ছবিটিতে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন ফারহান আকতার ও জাইরা ওয়াসিম।

ছবিটি প্রযোজনা করছেন রোনি স্ক্রুইবালা ও সিদ্ধার্থ রায় কাপুর। এ ছবিতে প্রিয়াঙ্কা জাইরার মায়ের ভূমিকায় অভিনয় করছেন। ছবির সংলাপ রচনা করেছেন জুহি চতুর্বেদী ও সংগীতে রয়েছেন প্রীতম চক্রবর্তী।

এ ছাড়া হলিউডের ‘কাউবয় নিনজা ভাইকিং’ নামে সিনেমাটিতে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’-খ্যাত মার্কিন অভিনেতা ক্রিস প্র্যাটের বিপরীতে অভিনয় করবেন তিনি। এতে প্র্যাটের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন ‘কোয়ান্টিকো’-খ্যাত এই অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft