1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কুষ্টিয়ায় স্কুলছাত্র হৃদয় হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন

কুষ্টিয়ায় স্কুলছাত্র হৃদয় হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র মুতাসসিম বিন মাজেদ হৃদয়কে অপহরণ ও হত্যার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান সাত বছর আগের এ মামলার রায় দেন।

২০১১ সালের ২৩ মে সন্ধ্যায় কুষ্টিয়ার তেঘরিয়া পূর্বপাড়া এলাকা থেকে কুষ্টিয়া জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র হৃদয়কে অপহরণ করা হয়। চার দিন পর তার মা তাসলিমা খাতুনকে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

তাসলিমা ওই বছর ২ জুন দুই লাখ টাকা নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলেও হৃদয়কে মুক্তি না দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা দেয় অপহরণকারীরা।

এদিকে ছেলে অপহৃত হওয়ার পর ৩১ মে তাসলিমা থানায় একটি মামলা করেন।

অপহরণের ১৩৪ দিন পর গ্রেফতার এক আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১০ মাইল এলাকা থেকে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

আসামিদের মধ্যে মো. সাব্বির খান রায়ের সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি হেলাল উদ্দীন ওরফে ড্যানী ও আব্দুর রহিম ওরফে ইপিআর পলাতক।

রায়ে একটি ধারায় আসামিদের তিনজনকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি ধারায় তাদের সবাইকে যাবজ্জীবন সাজা ও এক লাখ টাকা জরিমানা করেন বিচারক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!