1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

৩০১ সদস্য বিশিষ্ট ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ গঠন

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে সদস্য সচিব করে ৩০১ সদস্যের ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে একটি সভায় আইনজীবীদের নিয়ে ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ নামের এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

এই সংগঠনের বিষয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার মঈনুল হোসেনসহ নীতি নির্ধারণের জন্য গঠন করা হয়েছে ১৯ সদস্যের স্টিয়ারিং কমিটি। আহ্বায়ক ও সদস্য সচিব পদাধিকার বলে এ কমিটির সদস্য থাকবেন।

স্টিয়ারিং কমিটিতে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জেএসডি-গণফোরাম-নাগরিক ঐক্য মিলে গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে নতুন এ রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। প্রথমে লিয়াজোঁ কমিটি পরে সমন্বয় ও স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

তারই ধারাবাহিকতায় বিএনপিপন্থী আইনজীবীরাও ঐক্য প্রক্রিয়ার জন্য এ ধরনের কমিটি গঠন করার ঘোষণা দেন। সেই অনুযায়ী জয়নুল আবেদীনের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে ‘আন্দোলনরত সব আইনজীবী ও রাজনৈতিক দলের আইনজীবীদের’ এক সভায় ৩০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া নীতি-নির্ধারণী পর্যায়ে ১৯ সদস্যের স্টিয়ারিং কমিটি করা হয়েছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft