1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৪ অক্টোবর পদ্মা সেতুর রেল সংযোগের শুভ উদ্বোধন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ অক্টোবর ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ’ প্রকল্পের আওতায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণকাজের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী এদিন রেল সংযোগ প্রকল্প ছাড়াও মাওয়া প্রান্তে এক হাজার ৩০০ মিটার নদী তীররক্ষা কাজের উদ্বোধন করবেন। এ ছাড়া ১০ হাজার ৮৪ কোটি টাকা ব্যয়ে ঢাকা-ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণের চলমান কাজের অগ্রগতিও পরিদর্শন করবেন। পরে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে প্রকল্প এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর ও লৌহজং সার্কেল) কাজী মাকসুদা লিমা জানান, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শনিবারের পরিবর্তে রোববার আসবেন। তিনি রোববার সকাল ১১টায় আসবেন।

এ জন্য মুন্সীগঞ্জ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা। পুলিশের দেড় হাজার কর্মকর্তা-নিরাপত্তাকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft