1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

১০ ডিসেম্বরের মধ্যে সব স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ ইসির

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

১০ ডিসেম্বরের মধ্যে দেশের সব স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ।

তিনি বলেন, স্কুলগুলোতে ভোটকেন্দ্র থাকবে। তাছাড়া স্কুলশিক্ষকরা ভোটের দিন প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে কাজ করবেন। এসব কারণেই ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে সব স্কুলের পরীক্ষা যেন শেষ হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি আমরা।

বুধবার ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে ইসি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় ইসি সচিব বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন সামনে রেখে দুয়েকদিনের মধ্যেই বিশেষ অধ্যাদেশ জারির মাধ্যমে গণপ্রতিনিধি আদেশ (আরপিও) সংশোধন করা হবে।

তিনি বলেন, আরপি সংশোধনীতে ইসির প্রস্তাব এরই মধ্যে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। কিন্তু এখন তো সংসদ নেই। তাই বিশেষ অধ্যাদেশের মাধ্যমে আরপিও সংশোধন করা হবে।

এর আগে, ইসি সচিবের সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হয় এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক। সরকারের বিভিন্ন মস্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কমিশন নির্বাচনের প্রাকপ্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং বৈঠক থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে ইসির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।

তিনি বলেন, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা যেন সহজে বাংলাদেশের ভিসা পেতে পারেন, সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছি। এছাড়া ঋণখেলাপি ও বিলখেলাপি কারা আছেন, তাদের তথ্য বাংলাদেশ ব্যাংক, সরকারের ব্যাংকিং বিভাগ ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন মনোনয়নপত্র দাখিলের আগেই রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে, তফসিল ঘোষণার পর এবং নির্বাচনের দিনও যেন পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া যায়, সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান ইসি সচিব।

নির্বাচনী তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে সব নির্বাচনী এলাকার ব্যানার-পোস্টার-ফেস্টুনসহ সব ধরনের নির্বাচনী প্রচারণামূলক সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান হেলালুদ্দীন আহমেদ।

এছাড়া, নির্বাচনের তফসিল ঘোষণার পরপর ও নির্বাচনের আগ পর্যন্ত যেন শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সেজন্য সন্ত্রাসী, মাদকসেবী ও নির্বাচনকে ভণ্ডুল করতে পারে—এমন ব্যক্তিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে—এ প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আলোচনা হয়নি।

ইসি সচিব জানান, এবারের নির্বাচনে প্রার্থীদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়নি। তিনি বলেন, এমন অনেকেই প্রার্থী হবেন, যাদের আয়কর শনাক্তকরণ নম্বর (টিন) নেই। কৃষক থাকতে পারেন, তাদের তো টিন নেই। তারাও প্রার্থী হতে পারেন। তবে যাদের টিন নম্বর আছে, তারা সেটা জমা দেবেন। এটা বাধ্যতামূলক করা হয়নি।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ৪১ হাজার ভোটকেন্দ্রে মেরামত ও সংস্কার এবং পার্বত্য চট্টগ্রামের ৪১টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি, ডিসেম্বর-জানুয়ারি মাসের আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়টিও নির্বাচন কমিশনকে অবহিত করতে আবহাওয়া অধিদপতরকে বলা হয়েছে।

এছাড়া, নির্বাচনের সময় যেন কমিশনের বিভিন্ন নির্দেশনা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার করা হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে।

ইসি সচিব জানান, বিভিন্ন মন্ত্রণালয়কে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেগুলো পরিপালন করবে বলে বৈঠকে জানিয়েছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft