1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সেন্টমার্টিন দ্বীপ নিজেদের দাবি করায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

মিয়ানমারের মানচিত্রে সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৬ অক্টোবর) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ লিউন ও-কে তলব করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে এ ব্যাপারে অবিলম্বে মিয়ানমারকে ব্যাখ্যা দিতে বলেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, ‘মিয়ানমারের রাষ্ট্রদূত আসামাত্র আমরা কঠোর প্রতিবাদ জানিয়েছি। এ-সংক্রান্ত একটি প্রতিবাদলিপি তাকে দিয়েছি। মিয়ানমারের এ ধরনের ভুয়া দাবি উত্থাপনের দ্রুত ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছি আমরা।’
সম্প্রতি দুটি ওয়েবসাইটে মিয়ানমার তাদের মানচিত্র আপলোড করেছে। তাতে সেন্ট মার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, মিয়ানমারের ভূখণ্ডের অংশ হিসেবে সেন্ট মার্টিনকে দেখানোর পেছনে তাদের ‘অস্পষ্ট মনোভাব’-এর বিষয়ে ঢাকা চিন্তিত। কারণ, দ্বীপটি ব্রিটিশ আমল থেকে কখনোই তাদের ভূখণ্ডের অংশ ছিল না এবং ‘এখন পর্যন্ত ভূখণ্ডগত মালিকানা নিয়ে তাদের সঙ্গে কোনও ধরনের বিবাদও হয়নি।’ তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রসীমাবিষয়ক (মেরিটাইম) ইউনিটের সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খুরশেদ আলম মিয়ানমারের রাষ্ট্রদূত লিউইন ওকে বলেন, ব্রিটিশ ভারত থেকে বার্মা যখন আলাদা হয় সেন্ট মার্টিন তখন অবিভক্ত ভারতের অংশ ছিল। তিনি বলেন, ‘এরপর ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের সময় সেন্ট মার্টিন স্বাভাবিকভাবে তৎকালীন পাকিস্তানের অংশ থাকে এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বীপটি নিশ্চিতভাবে আমাদের ভূখণ্ডের অংশ হয়।’
সমুদ্রসীমাবিষয়ক (মেরিটাইম) ইউনিটের সেক্রেটারি মিয়ানমারের রাষ্ট্রদূতকে এ-ও মনে করিয়ে দেন যে, ২০১২ সালে সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে যায়। ‘এবং এ রায় আবারও নিশ্চিত করে যে সেন্ট মার্টিন বাংলাদেশের অভিন্ন অংশ।’
সূত্র: বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft