1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

‘সুষ্ঠু নির্বাচনের জন্য সব কিছুই করা হবে’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই নির্বাচন কমিশন (ইসি) করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে নির্বাচন কমিশনার, মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ ইসি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। তাই ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলাসহ যাবতীয় বিষয়ে গুরুত্ব দিতে হবে।’ এসময় তিনি নির্বাচনের দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রভাবিত না হওয়ারও নির্দেশনা দেন।

বৈঠকে ভোটার তালিকার সিডি যাচাই ও মুদ্রণ, ভোটকেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠান নির্ধারণ ও ক্ষেত্রমত প্রতিষ্ঠানের বিশেষ সংস্কার, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণের আয়োজন, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, বিতরণ ও বাজেট প্রণয়ন এবং অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

এর আগে গতকাল সোমবার সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছিলেন, অক্টোবরের শেষে যে কোন দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর সংসদ নির্বাচনের জন্য ৭০০ কোটি টাকার বাজেট অনুমোদন নিয়েছে নির্বাচন কমিশন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft