1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

সিলেটে হত্যা মামলার পাঁচ আসামির যাবজ্জীবন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জে ১১ বছর আগে সংঘটিত এমদাদুর রহমান হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন জকিগঞ্জের অজরগ্রামের তাজ আহমদ, ইছাপুরের শুকুর, সুলতানপুরের খলু, ইছাপুরের উছন ও আব্দুর রশিদ। তন্মধ্যে আব্দুর রশিদ পলাতক রয়েছেন।

মামলায় অন্য দুই অভিযুক্ত অজরগ্রামের মাহতাব ও ইছাপুরের কালা মিয়া মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৪ মার্চ সকাল ৮টার দিকে এমদাদুর রহমানকে (৩৫) কুশিয়ারা নদীতে ফেলে পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই জকিগঞ্জের লালোপাড়া গ্রামের লুৎফুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ১৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ রায় প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!