1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তিনি এ মামলাটি করেছেন। নাজমুল হুদার ব্যক্তিগত কর্মকর্তা শামীম আহসান এ তথ্য জানিয়েছেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ব্যারিস্টার নাজমুল হুদা সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি বলেন, ‘মামলাটি নাজমুল হুদা করেছেন গত ২৭ সেপ্টেম্বর। মামলা নং ৪৯। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

একটি বই প্রকাশের জের ধরে সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ব্যাপক আলোচনায় এসেছেন। নিউইয়র্কে ওই বই প্রকাশের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সিনহাকে নিয়ে আলোচনার মধ্যেই সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নামার কথা জানিয়েছে।

এরপরই জানা গেল বিএনপি ছেড়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হতে চাওয়া নাজমুল হুদার মামলা করার কথা। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছাড়াও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা এবং সাবেক যোগাযোগমন্ত্রী ছিলেন।

কয়েক বছর আগে বিএনপি ছেড়ে প্রথমে বিএনএফ গঠন করেন। সেটি হাতছাড়া হয়ে যাওয়ার পর তৃণমূল বিএনপি নামে দল গঠন করেন নাজমুল হুদা।

সর্বশেষ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএ) নামে একটি জোট গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেয়ার চেষ্টা করছেন।সূত্র-

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft