1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

সরকারি চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে বসে পড়েন তারা।

অবরোধে শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-পল্টন, শাহবাগ-সায়েন্স ল্যাব ও শাহবাগ-টিএসসি অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। জাতীয় জাদুঘরের সামনের বাইপাস, শাহবাগ পুলিশ বক্সসংলগ্ন বাইপাস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাইপাস রাস্তা দিয়ে কিছু কিছু গাড়ি চলছে।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ ছাত্র পরিষদের পূর্বঘোষিত সমাবেশ শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু জাতীয় জাদুঘরে চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কারণে দুপুর সোয়া ১২টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়। জাতীয় গণগ্রন্থাগারের ভেতরে সংগঠিত হয়ে মিছিল নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। কিছুক্ষণ স্লোগান দিয়ে সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তারা।

বেলা সোয়া একটার দিকে শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। আন্দোলনকারীরা তাকে ঘিরে দাঁড়িয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গোলাম রব্বানী তাদের বলেন, ‘এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন কোনো সরকারবিরোধী লোক ঢুকতে না পারে।’

সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস প্রথম আলোকে বলেন, দাবি আদায়ে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft