1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

সব দলের সঙ্গেই সংলাপে বসতে চান প্রধানমন্ত্রী: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৩২ বার পড়া হয়েছে

‘যেসব দল সংলাপে বসার প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই সংলাপে বসতে আগ্রহী।’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ ও ফ্রান্সের রাষ্ট্রদূত মারি আন বোখতা।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের বিষয়ে আন্তরিক এবং সব দলের সঙ্গে সংলাপ করতে চান। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার প্রধানমন্ত্রী সবটাই করবেন। আমরাও চাচ্ছি যেন একটি অংশগ্রণমূলক নির্বাচন হয়।

বিএনপির সাথে সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, ঐক্যফ্রন্টে যেহেতু বিএনপি আছে— তাই বিএনপির সাথে আলাদা সংলাপের প্রয়োজন পড়বে না। তাছাড়া সময় স্বল্পতার কারণে তাদের সঙ্গে আলাদা করে সংলাপ করার সময় পাওয়া যাবে না।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, সরকার আছে থাকবে। শুধু সরকারের কাজ সংকুচিত হয়ে যাবে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft