1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

সকলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার আছে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের বিভিন্ন রাজনৈতিক দল এক হয়েছে। রাজনীতিতে সকলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার আছে। এটাকে আমরা স্বাগত জানাই।’

সৌদি আরব সফর বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সৌদি আরব সফরের বিস্তারিত কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, সাংবাদিকতার স্বাধীনতা আছে। বিচার বিভাগের স্বাধীনতা আছে। বিভিন্ন রাজনৈতিক দলও এক হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই। প্রধানমন্ত্রী বলেন, তারা (জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা) সেখানে যুক্ত হয়েছেন, তারা কেমন, মেয়েদের প্রতি কেমন মনোভাব তাদের সেটাও সবাই দেখেছেন। এখানে স্বাধীনতাবিরোধী, জঙ্গিবাদ ও দুর্নীতিতে চ্যাম্পিয়নরাও রয়েছে। সবাই মিলে এক জায়গায় হয়েছে। এটাকে বাংলাদেশের মানুষ কীভাবে দেখে সেটাই বিষয়।

তিনি বলেন, ‘অনেকেই আওয়ামী লীগে ছিলেন, এখন আওয়ামী লীগ থেকে চলে গেছেন। রাজনীতিতে সকলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার আছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে তার প্রতিটি রাষ্ট্রীয় সফর শেষে এর বিস্তারিত কর্মকাণ্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে জানান। সর্বশেষ ১৬-২০ অক্টোবর তিনি সৌদি আরব সফর করেন।

সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এছাড়া তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গেও বৈঠক করেন। পাশাপাশি তিনি সৌদি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সারি ভবন উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সৌদি আরব সফরে মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft