1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

ষড়যন্ত্র চলছে, আত্মতুষ্টি মানেই পতন একেবারে অবধারিত: সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই, আত্মতুষ্টিতে ভোগা মানেই পতন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিপক্ষকে শক্তিশালী মনে করে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলে গণভবনে দেওয়া সংবর্ধনায় নেতাকর্মীদের উদ্দেশে এমন সতর্কবার্তা দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো সেই চক্রান্তে লিপ্ত, এখনো সেই ষড়যন্ত্রে লিপ্ত। কাজেই তাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। সেটা মনে রাখতে হবে আমাদের। সেটা মনে রেখেই কিন্তু আমাদের চলতে হবে।’

এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দর থেকে সরাসরি সরকারি বাসভবন গণভবনে পৌঁছান প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকটে দূরদর্শিতার পরিচয় দেওয়ায় নিউইয়র্কে দুটি আন্তর্জাতিক পুরস্কার ও জাতিসংঘে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় গণভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ।

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে সম্মান দিয়েছেন, তা তার নিজের নয়; বরং এ দেশের জনগণের।

তিনি বলেন, ‘জনসমর্থন থাকায় একের পর এক ষড়যন্ত্র মোকাবিলা করে টানা দুই মেয়াদে দেশের মর্যাদাপূর্ণ সব অর্জন সম্ভব হয়েছে’ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা যদি মনে করি, ক্ষমতায় আছি, আর এখন খুব চারদিকে আওয়াজ—হ্যাঁ, আওয়ামী লীগ তো আবার ক্ষমতায় আসবে; এইটা মনে করে আত্মতুষ্টি করার কোনো মানে হয় না। আত্মতুষ্টি হলেই কিন্তু পতন একেবারে অবধারিত।’

প্রধানমন্ত্রী এও বলেন, ‘সব সময় মনে রাখতে হবে যে আমাদের একটা বৈরী পরিবেশের সঙ্গে সব সময় লড়াই করে করেই এগিয়ে যেতে হচ্ছে। আর সেই সংগ্রাম করে করেই কিন্তু আমরা এই জায়গায় আসছি। কাজেই আমাদের সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি’।সেূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft