1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে: ড. শিরীন শারমিন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ১০৭ বার পড়া হয়েছে

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।

স্পিকারের সাথে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের ৪৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদল তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ও মানবিক সকল সূচকে বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত উন্নত দেশে পরিণত হবে।

সাক্ষাৎকালে তারা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় চর্চা, নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নারীর এ অগ্রযাত্রা মাইলফলক হয়ে থাকবে।

তিনি বলেন, জাতীয় সংসদে স্পিকার, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা ও বিরোধীদলের নেতা সকলেই নারী। স্থানীয় সরকারসহ রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক, বিচারবিভাগীয় ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে।

নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন দৃশ্যমান। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের জন্য ৫০টি আসন সংরক্ষিত।

দশম জাতীয় সংসদে সংরক্ষিত আসনে ও সরাসরি নির্বাচনের মাধ্যমে মোট ৭৩ জন নারী সংসদ সদস্য প্রতিনিধিত্ব করছেন, যা মোট সদস্যের প্রায় ২১ ভাগ।

এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে উপহার দেন অনন্য সংবিধান, সেই সময় থেকেই সংসদে নারী আসন সংরক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ সফলতার সাথে কাজ করেছে। সংসদীয় কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখছে, যেখানে মন্ত্রী ব্যতীত সাধারণ সংসদ সদস্য কমিটিতে সভাপতি।

বর্তমান সংসদে বিরোধীদল কার্যকর ভূমিকা রাখছে, সহযোগিতার পাশাপাশি সরকারের যৌক্তিক সমালোচনা করছে। এসময়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদার ও দিল্লীতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেনসহ জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft