1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক-কর্মচারিরা বিপাকে আবাসিক শিক্ষার্থীদের আটকে রেখে গাইবান্ধার শাহীন ক্যাডেট স্কুল এন্ড কোচিং বন্ধ করে কর্তৃপক্ষ পালিয়েছে

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

আবাসিক শিক্ষার্থীদের আটকে রেখে গাইবান্ধার শাহীন ক্যাডেট স্কুল এন্ড কোচিং শুক্রবার রাতে বন্ধ করে পালিয়ে গেছে কর্তৃপক্ষ। ফলে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক-কর্মচারী এমনকি বাড়ির মালিকও চরম বিপাকে পড়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইলের শাহীন ক্যাডেট স্কুল এন্ড কোচিং গাইবান্ধা শাখাটি ২০১৬ সাল থেকে শহরের মাস্টারপাড়ায় চারতলা একটি ভবনের দুটি তলা ভাড়া নিয়ে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠানে বর্তমানে প্লে গ্র“প থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১শ’ ৩৩ জন ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছে। এরমধ্যে আবাসিক ছাত্রীছাত্রী রয়েছে ১৫ জন। শিক্ষার্থীদের মাসিক বেতন আদায় করে নিয়ে আবাসিক ১২ জন শিক্ষার্থীদের তালাবদ্ধ করে রেখে শুক্রবার রাতেই পালিয়ে যায় প্রতিষ্ঠানটির পরিচালক ও হিসাব রক্ষক। এরমধ্যে আটকে পড়া তিনজন ছাত্রী ও ১২ জন শিক্ষার্থীকে পরে বাড়ির মালিক তালা খুলে তাদেরকে মুক্ত করে। পালিয়ে যাওয়ার সময় ২৫ জন শিক্ষক-কর্মচারীর আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন এবং তাদের প্রতিমাসে বেতন থেকে কর্তৃনকৃত জমা টাকাও পরিশোধ করা হয়নি। এছাড়া দু’মাসের বাড়ি ভাড়া ৮৬ হাজার টাকা এবং ৭০ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া রেখেছে। ঘটনাটি নিয়ে গাইবান্ধার সর্বমহলে তোলপাড় শুরু হয়।

ফলে জেলা প্রশাসক সেবাষ্টিন রেমার নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. রোখছানা আকতার, সদর উপজেলার নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) রওনক জাহান এবং গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারাও ঘটনার সত্যতা স্বীকার করেন।

জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা তদন্তকারি কর্মকর্তাদের কাছে সমস্ত অভিযোগ অবগত হয়ে টাঙ্গাইলের এই কোচিং সেন্টারের মূল পরিচালক মাহমুদুল হাসান শাহীনের সাথে টেলিফোনে যোগাযোগ করেন এবং তাকে ৪৮ ঘন্টার মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দেন। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft